কুমিল্লার তিতাস উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন তিতাস উপজেলা শাখা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে বিভিন্ন প্রজতির বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুল হালিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাঊল হক, সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, তিতাস উপজেলা হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া,তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ভূঁইয়া,বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক মহিউদ্দিন লিটন,কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি মোঃ রাসেল সরকার, তিতাস উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক আঃ হালিম সৈকত,সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল,সাংগঠনিক সম্পাদক কে এম নাহিদ,চান্দিনা উপজেলা কমিটির আহবায়ক হানিফ মোচ্ছাবির,মেঘনা উপজেলা কমিটির সদস্য মোঃ হাসান ভূঁইয়া, কুমিল্লা মহানগর কমিটির সদস্য আবু ছুফিয়ান রাসেল প্রমূখ।
মোঃ আসলাম/বার্তাবাজার/পি