কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (৩০) নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বত্তরা।
আজ শুক্রবার সকালে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাড়ির পাশের ধইঞ্চা ক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ধইঞ্চা ক্ষেতের পাশে শ্যামলীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে আমরা এসে তার লাশ উদ্ধার করি। নিহতের গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কি কারণে কে বা কারা শ্যামলীকে হত্যা করেছে তা তদন্ত করার মাধ্যমে জানা যাবে, এর মধ্যে আমরা তদন্তের কাজ শুরু করেছি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টুটুল/বার্তাবাজার/পি