সরিষাবাড়ীতে আউশ-পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় অবহিতকরণ কর্মশালা

জামালপুরের সরিষাবাড়ীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয় শীর্ষক উপজেলা অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল মাজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঝুমে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর