চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের যেসব প্রতিষ্ঠান সেনাবাহিনীর সাথে সংশ্লিষ্ট এমন ৫৯টিতে মার্কিন নাগরিকরা কোনো ধরণের বিনিয়োগ করতে পারবে না। আগামী আগস্টের শুরু দিকেই কার্যকর হতে যাওয়া এই আদেশের মধ্যে পড়েছে কমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়েও।
এই আদেশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের সম্প্রসারণ করেছেন। নিষেধাজ্ঞা বিষয়ক আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই চীনের কর্তৃপক্ষ প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এর আগেও এক আদেশে ৩১টি চীনা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিনীরা।
হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, পরিকল্পনামাফিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেন নিষেধাজ্ঞার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বোচ্চ প্রভাব পড়ে এবং বিশ্ব বাজার সর্বনিম্ন ক্ষতিগ্রস্ত হয়। সামনের মাসগুলোতে নতুন এই নির্বাহী আদেশের তালিকায় আরো প্রতিষ্ঠানের নাম সংযুক্ত হবে বলে আমরা আশা করি।”
তবে হুয়াওয়ে জানায়, ২০১৯ সালে প্রতিষ্ঠানটির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটির মোবাইল ফোন ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বার্তা বাজার/এসজে