মুরাদনগরে নির্মিত হলো আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য

মো. নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে নির্মিত হয়েছে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য। মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যই এখন এ চত্বরের আকর্ষণ। যার ফলে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড।

সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হচ্ছে।
দূর থেকেই মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ঢোকা মাত্রই এটি চোখে পড়ে। তাই প্রতিদিনই দূর-দূরান্তের যাত্রীসহ ড্রাইভাররা গাড়ি থামিয়ে এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন সুদৃশ্য এ ভাস্কর্যটিতে। এছাড়াও প্রতিদিনই বাড়ছে ভাস্কর্যটির পাশে দর্শনার্থীদের ভীড়।

চত্বরটির নাম না দেয়া প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, এখনো আরো কয়েক দিন লাগবে পুরোপুরি চত্বরটির কাজ শেষ হতে। কাজ শেষ হলেই এলাকার মুরব্বিদের কে সাথে নিয়ে চত্বরটির নাম ঠিক করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর