টিকার জন্য ১০ জুনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে জবি

কোভিড -১৯ ভ্যাকসিন প্রদানের জন্য শিক্ষার্থীদের তথ্য নেওয়া শুরু করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শিক্ষার্থীদের আগামী ১০ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত, রেজিস্ট্রার প্রকৌশলী ড. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে জাতীয় পরিচয়পত্র (NID) ধারীদের আগামী ১০ জুনের মধ্যে www.jnu.ac.bd/vfc19 লিংকে তথ্য দিতে হবে৷

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করছি ১০ জুনের মধ্যেই নিবন্ধন শেষ করতে। এরপর নিবন্ধনের লিংক বন্ধ হয়ে যাবে। আমরা শিক্ষার্থীদের তথ্য দ্রুত স্বাস্থ্য অধিদপ্তের পাঠাতে চাই।

তিনি আরও বলেন, ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ স্বাস্থ্য অধিদপ্তরের হাতে। যদিও আবাসিক শিক্ষার্থীরা আগে ভ্যাকসিন পাবে তবুও আমরা আশাবাদী আমাদের শিক্ষার্থীরাও দ্রুত ভ্যাক্সিনেশনের আওতায় আসবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব কমাতে গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে জবি। গতমাসে ডিনস কমিটির বৈঠক থেকে চলতি মাসের শেষ পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর