সাবেক ব্রিটিশ সেনা সদস্যকে প্রখ্যাত ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সভা
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এ ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম কৃতি সন্তান ও সাবেক ব্রিটিশ সেনা সদস্য মাহমুদ শওকত আজাদকে জাতীয় তথ্য বাতায়নে সুলতানপুর ইউনিয়ন এর প্রখ্যাত ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে ইউপি চেয়ারম্যান মো ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ লায়ন ফিরোজুর রহমান (ওলিও), খায়ের মেম্বার, কাউছার মেম্বার, ইউনিয়ন সচিব মো: আলগীর হোসেন ডাঃ আবুল খায়ের প্রমূখ। এসময় ইউনিয়নের সকল মেম্বার ও সাবেক সেনা সদস্য পরিবার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় তথ্য বাতায়নে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের প্রখ্যাত ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করণের নির্দেশনার জন্য জেলা প্রশাসকে কাছে বিনীত অনুরোধ জানানো হয়।
উল্লখ্য, জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হয়েও মাহমুদ শওকত আজাদ ২০০৭ সালে যুক্তরাজ্যে ব্রিটিশ সেনাবাহিনীর মতো বিশ্বের অন্যতম সুসজ্জিত ও স্বনামধন্য একটি শক্তিশালী সশস্ত্র বাহিনীতে স্থান করে নিতে পেরেছিলেন। তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ এ জন্মগ্রহণকারী প্রথম ব্রাহ্মণবাড়িয়ার সন্তান যিনি ব্রিটিশ আর্মি রয়েল সিগনালস এর সদস্য ছিলেন। তিনি পরবর্তীতে ইংল্যান্ড থেকে আইন ও মনোবিজ্ঞানে স্নাতক ও স্কটল্যান্ড থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতোকত্তোর ডিগ্রী অর্জন করেন এবং বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন।
তিনি ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন অফ আমেরিকা, ইংল্যান্ড এ ইউনিয়ন জ্যাক ক্লাব ও স্কটল্যান্ড এর দি স্কটস ক্লাব এর একজন গর্বিত সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার দক্ষিণ মোড়াইল এলাকার মিশন হাসপাতালে জন্মগ্রহণকারী মাহমুদ শওকত আজাদ – সুলতানপুর ডেপুটি ডিরেক্টর (অবঃ) এর বাড়ির ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষষক অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর মোঃ শওকত আলীর বড় সন্তান।
মোঃ রাসেল আহমেদ/বআর্তাবাজার/পি