রামেক হাসপাতালে ১৬ জনের মৃত্যু

মহামারি করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৬ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টা থেকে শুক্রবার (৪ জুন) সকাল ১০টার মধ্যে তারা মারা যান।

তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। এবং এযাবৎ রামেক হাসপাতালে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

গত ২৪ মে দুপুর থেকে ৩ জুন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ৪৬ জন। অন্যরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। গত ৩০ মে সর্বোচ্চ ১২ জন মারা গেছেন রামেক হাসপাতালে।

রামেক হাসপাতালেল উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ইউনিটে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। ৯ জনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর ৬ জন ও নওগাঁর একজন মারা গেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর