বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ হাজার ২৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার। আর বৃহস্পতিবার বিশ্বে মারা যান ১০ হাজার ২৭৭ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৮৯ হাজার ৭৫৯ জন। ফলে একদিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও আক্রান্ত কিছুটা কমেছে।
শুক্রবার (৪ জুন) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানিয়েছে।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৬ হাজার ৬১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৬২৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৫৬ লাখ ৩ হাজার ৭২৩ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ৬১১ জনের।
বার্তাবাজার/পি