মেসির গোলও জেতাতে পারেনি আর্জেন্টিনাকে

প্রায় ৮ মাস পর জাতীয় দলের জার্সি পরে খেলতে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কিন্তু তার সুবিধাটা নিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচে দাপট দেখিয়েই খেলল আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু কিন্তু সেই গোলটি ধরে রাখতে পারল না বেশিক্ষণ। চিলির সঙ্গে ড্র করেছে ১-১ গোলে।

এর ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠা হলো না মেসিদের।

ম্যাচের ২৪ মিনিটে আর্জেন্টিনার লাওতারো মার্টিনেজকে ডি বক্সের মধ্যে চিলির গুইলার্মো মারিপান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চেক করেও সেটি বহাল থাকে। পেনাল্টি থেকে লিওনেল মেসি গোল করে এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি চিলি। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় সমতা ফেরায় চিলিয়ানরা। এ সময় সেট পিস থেকে গ্যারি মেডেলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান আলেক্সিস সানচেজ। খুব কাছ থেকে বল জালে জড়ান তিনি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর উভয় দল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো থেকে কোনও গোল আদায় করে নিতে পারেনি। তাতে ড্র ভিন্ন অন্য কোনও ফল হয়নি এই ম্যাচের।

বাছাই পর্বে চার ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে শতভাগ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। চার ম্যাচে একটি করে জয় ও দ্বিতীয় ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চিলি। একই দিন গোল শূন্য ড্র করা প্যারাগুয়ে ও উরুগুয়ে ৭ পয়েন্ট করে নিয়ে আছে পরের দুটি স্থানে। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান ছয়ে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর