নবীনগরে কৃষ্ণনগর ইউনিয়নের চলমান সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের বাস্তবায়নাধীন কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের চলমান ৮১ লাখ টাকা ব্যয়ে চলমান সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম চলছে। নিম্নমানের ইট-খোয়া, বালুর সাথে সিমেন্ট কম দেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এতে ক্ষিপ্ত হয়ে আজ বিকেলে নিম্নমানের ইটের দেয়াল ভেঙ্গে ফেলেন এলাকাবাসী।

জানা যায়, দরপত্রের মাধ্যমে ৮১ লাখ টাকা ব্যয়ে কৃষ্ণনগর ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের সড়ক ও গার্ডওয়াল নির্মাণের কাজ পায়,জি, আর, এস নামে কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মান কাজে এক নাম্বার ইট এবং খোয়া ব্যবহার করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে দুই নাম্বার ইট এবং খোয়া। গার্ডওয়ালের নির্মাণ কাজের শুরুতেই ঠিকাদারের লোকজন অনিয়ম শুরু করেন। নিচে সিসি ঢালাই না দিয়ে নিম্নমানের ইট ও বালু, সিমেন্ট, দিয়ে গাতনি করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বেশ কিছু দেয়াল ভেঙ্গে ফেলেন।

এ বিষয়ে জানতে কাজটির দ্বায়িত্বে থাকা জি আর এস কনস্ট্রাকশননের ঠিকাদার গোলাপ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, আমাদের কাজের মান ঠিক আছে।

কৃষ্ণনগর ইউনিয়নের চলমান সড়কের কাজে চলছে অনিয়ম। ছবি-বার্তা বাজার

এ বিষয়ে কথা বলতে গেলে ৫ নং ওয়ার্ড মেম্বার নূরে আলম বলেন, জনপ্রতিনিধি হিসেবে সড়কটির কাজ দেখতে গেলে স্থানীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদার অনেক খারাপ আচরন করেন। তিনি জানান, সড়কটির কাজের মান অনেক খারাপ হচ্ছে। এ বিষয়ে আমরা নবীনগরের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম জানান, কাজের শুরুতে সিসি ঢালাই না দিয়ে গার্ড ওয়ালের গাতনি শুরু করায় বেশ কিছু দেয়াল ভেঙ্গে ফেলেন এলাকাবাসী। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। কাজের মান সঠিক না রাখলে ঠিকাদারকে বিল প্রদান করবেন না বলে জানান তিনি।

আক্তারুজ্জামান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর