রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৩ জুন) ওই গৃহবধূ বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করেন।
পুলিশ জানায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মাজারপাড়ায় এক সন্তানের জননী ঐ গৃহবধূকে বাড়ির পাশে একা পেয়ে মরিচ ক্ষেতে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ আনা হয় ৪ জনের বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন একই এলাকার রনি,আক্তারুল, মামুন ও আল-আমিন নামে ৪ জন। ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও ভয়ে গৃহবধূ পরিবারের লোকজনকে বিষয়টি এতদিন জানাননি।
বৃহস্পতিবার সকালে ধর্ষণের ঘটনাটি প্রকাশ পেলে গৃহবধূ নিজে পীরগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন করেন অভিযুক্তদের বিরুদ্ধে।
থানায় মামলা দায়ের হওয়া মাত্র পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত রনি, আকতারুল, মামুন ও আল-আমিন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল ডি) কামরুজ্জামান বার্তাবাজারকে জানান, থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
রকি আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম