রোজ বোলে চলছে বৃষ্টির মহড়া, টাইগার স্বপ্নে লেগেছে ধাক্কা!

ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে সম্ভবত শেষ কথা বলার সুযোগ নেই। সোমবার সকালে সাউদাম্পটনের আকাশ পরিষ্কার থাকার কথা ছিল।আবহাওয়া অফিস থেকে জানানে হয়েছে বিকেল নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভবণা ছিল। তবে টসের আধ ঘন্টা আগেই নেমেছে বৃষ্টি। যদিও বৃষ্টি খুব জোরে নয়। তবে টাইগার এবং আফগান ভক্তদের নিরাশ করতে ওইটুকুই যথেষ্ঠ। রোজ বোলের উইকেটও ঢেকে দেওয়া হয়েছে।

আফগানদের বিপক্ষে টাইগারদের ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগেই ‘ডার্ক হর্স’ তকমা পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেটার প্রমাণও দেয় বাংলাদেশ। যদিও অনেকের চোখে প্রোটিয়াদের হারানোটা ছিল ‘অঘটন’। তবে কিউইদের কাঁপিয়ে, উইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। টিকিয়ে রাখে সেমিফাইনালের আশা। আফগানদের বিপক্ষে ম্যাচটা সেই সেমির পথ এগিয়ে নেওয়ার। সঙ্গে আফগানদের বিপক্ষে পার্থক্যও প্রমাণের।

বার্তাবাজর/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর