বান্ধবীর পোস্টে কমেন্ট করা নিয়ে সংঘর্ষে ৩ জনকে ছুরিকাঘাত

রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ফেসবুকে এক বান্ধবীর পোস্টে বাজে কমেন্ট করা নিয়ে সংঘর্ষে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে আহত হয়েছেন অন্য পক্ষের ৩ জন।

আহতরা হলেন- মো. শামস (২০), সৌরভ (১৯) ও মো. নাবিল (২০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুন) বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি- ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী এবং মোহাম্মদপুর এলাকার কয়েকজন কলেজ শিক্ষার্থী বিকালে ধানমন্ডি লেকে আসেন। কোনো এক ফেসবুক বান্ধবীর পোস্টে খারাপ কমেন্ট করার অভিযোগে উভয়ে বাদানুবাদে জড়ায়।

এ নিয়ে হুমকি-পাল্টা হুমকি দেয় তারা। কাটাকাটির এক পর্যায়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী মোহাম্মদপুর কলেজের ওই তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে।

তিনি আরও জানান, যারা আহত হয়েছেন তারা সংখ্যায় বেশি ছিলেন। একজন মেয়ে বান্ধবীর ফেসবুক পোস্টে সামান্য একটি কমেন্টের জন্য এমন হতাহতের ঘটনা আসলেই দুঃখজনক।

এই ঘটনায় জড়িতেদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর