বিশ্বকাপ বাচাই পর্বে ড্র করেছে বাংলাদেশ

এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাচাই পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলের সমতায় ড্র করেছে জামাল ভুইয়াদের বাংলাদেশ। এর ফলে
আবারও পয়েন্ট অর্জন করলো টাইগাররা।

বৃহস্পতিবার (০৩ জুন) কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে বাংলাদেশের জালে বল জড়িয়ে এগিয়ে যায় আফগানরা। এরপরের বাকি সময়টা টাইগাররা দুর্দান্ত খেলেছে।

বদলি হিসেবে মানিক হোসেন , মোহাম্মদ আব্দুল্লাহরা নামার পর বাংলাদেশের আক্রমণের গতি বেড়ে যায়। ৮৪ মিনিটে তপুর গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর