আসন্ন ৩টি সংসদীয় আসনের উপনির্বাচনে প্রার্থী বাচাইয়ের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। শুক্রবার (০৪ জুন) থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত (বৃহস্পতিবার) চলবে মনোনয়ন ফরম বিক্রি।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪, ২৩১ সিলেট-৩ ও ২৫৩ কুমিল্লা-৫ আসনের আসন্ন উপনির্বাচনের জন্য আগামী ৪ জুন শুক্রবার থেকে ১০ জুন বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে।
আরও বলা হয়, আওয়ামী লীগ-এর সভাপতি’র ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে।
পাশাপাশি যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি নিশ্চিত করে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বার্তা বাজার/এসজে