সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় ভেংরী এলাকায় সড়ক দুর্ঘটনায় সোবাহান সরকার (৩৫) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তি উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ী বাবুল সরকারের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা শাহজাহান আলী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভেংরী এলাকায় মহাসড়কে উপর একটি প্রান কোম্পানির কাবার ভ্যান ঢাকা মেট্রো ১১-১২-১২ গাড়িটি সামনের দিকে যাওয়া অবস্থায় ব্রেক করলে পিছন থেকে মটরসাইকেলটি কাবার ভ্যানে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সোবাহান সরকার নামের ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন।
এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম