আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৩ জুন) বিকালে উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপজেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ইকবাল হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান ইন্জিনিয়ার নেজাম উদ্দিন,তৌহিদ,আরমান হোসেন,আব্বাস, আনোয়ারা কলেজ ছাত্রদলের আহবায়ক পদ প্রার্থী মো. ইমরান,সদস্য সচিব প্রার্থী মো. হাশেম এবং বটতলী মোহছেন আউলিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব পদপ্রার্থী ইসফাক হোসেন শিহাব,মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ সাহেদ প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয়।

সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর