বিকাশ-নগদের ব্যয় বাড়তে পারে

জনপ্রিয়তার তুঙ্গে থাকা দেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) উপর করপোরেট কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

আগের চেয়ে আরোপিত করের পরিমাণ বাড়িয়ে এই খাত থেকে আরও বেশি রাজস্ব সংগ্রহ করতে চান অর্থমন্ত্রী। যার কারণে এই খাতের প্রতিষ্ঠানগুলোকে আগের চেয়ে বেশি কর দিতে হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী শেয়ারবাজারে তালিকাভুক্ত এমএফএস কোম্পানির ক্ষেত্রে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন। আর তালিকাভুক্ত না হলে কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার কথা বলেছেন।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

এবারের বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের বাজেট। অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করা হলেও এবারের বাজেট নিয়ে দেশের মানুষের প্রত্যাশার শেষ নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর