চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ নগরীর সিরাজউদ্দৌলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১০টি চোরাই মোবাইলসহ দুজনকে গ্রেপ্তার করা হয় । এসময় তাদের কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ও মোবাইল বিক্রির ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২ জুন) রাত সিরাজউদ্দৌলা রোডের বালি আর্কেডের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. ইমন মিয়া (২২) ও মো. খালেদ (২৪)।
চকবাজার থানার অফিসার ইনচার্জ আলমগীর মাহমুদ জানান, বালি আর্কেডের সামনে চোরাই মোবাইল বিক্রির জন্য তারা অবস্থান করছিলো এমন গোপন তথ্যে সেখানে পুলিশের টিম অভিযান চালায়। অভিযানে ১০টি চোরাই মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আজ আদালতে পাঠানো হয়েছে।
সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম