জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার রেজওয়ানুল ইসলাম
বান্দরবান জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন লামা সার্কেল অফিসার মো. রেজওয়ানুল ইসলাম। বৃহস্পতিবার (০৩ জুন’২১) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার সম্মাননা প্রদান করেন জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম।
সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কাজের দক্ষতা, সততা ও স্বচ্ছতার জন্য কর্ম বিবেচনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার সম্মাননা প্রদান করা হয়। এসময় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্থরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
লামা সার্কেল অফিসার মো. রেজওয়ানুল ইসলাম বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কাজ করবো।
এম.মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম