বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
এবারের বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় অংকের বাজেট। অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করা হলেও এবারের বাজেট নিয়ে দেশের মানুষের প্রত্যাশার শেষ নেই।
এবারের বাজেটে দাম কমার তালিকায় যেসব পণ্য রয়েছে-
স্যানিটারি ন্যাপকিন, করোনার কিট, শৌচাগারের প্যান, অটিজম সেবা, ইস্পাত, মুরগি/মাছের খাবার, ক্যানসারের ওষুধ, মেডিকেল ডিভাইস, দেশি এলপিজি সিলিন্ডার, দেশি খেলনা, ডায়ালাইসিসের টিউব
যেসব পণ্যের দাম বাড়বে-
মুঠোফোন, বিদেশি মাংস, মাশরুম, বিদেশি গাজর-টমেটো, শিল্প লবণ, বিদেশি সাবান, চুইং গাম, বিদেশি বিস্কুট, বিদেশি রড ও সমজাতীয় পণ্য।
সম্পূর্ণ বাজেট পড়তে ক্লিক করুন।
বার্তা বাজার/এসজে