কালকিনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবি নিয়ে গত ৫ দিন যাবত প্রেমিক মো. রবিউল সিকদারের(২৫) বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা রাবেয়া আক্তার(১৯)।

গত (৩০ মে) রবিবার সকাল থেকে কালকিনি উপজেলার বড়চর কয়ারিয়া গ্রামে এ অনশন শুরু করেন তিনি। তবে স্থানীয় মাতুব্বর বিরাজ সিকদার বিষয়টি ধাঁমাচাঁপা দেয়ার চেষ্টায় কালক্ষেপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রেমিক রবিউল কালকিনি উপজেলার বড়চর কয়ারিয়া গ্রামের মৃত কবির সিকদারের ছেলে ও প্রেমিকা রাবেয়া একই উপজেলার দক্ষিন রমজানপুর গ্রামের রোকন সরদারের মেয়ে।

সরেজমিন, ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিউল বিয়ে করা জন্য মেয়ে খুজতে থাকে। একপর্যায়ে পারিবারিক ভাবে রাবেয়াকে পছন্দ করে। এবং কিছুদিন পর বিয়ে করবে বলে মেয়ের পরিবারকে কথা দেয়। এরপর রবিউল ওই মেয়ের সাথে মোবাইলে মাধ্যমে কথা বলে গভীর সম্পর্ক গড়ে তোলে। এমনকি ওই মেয়ের বাড়িতে নিয়মিত যাতায়াত অব্যাহত রাখে। কিছুদিন পরে বিয়ে করবো বলে কালক্ষেপন করতে থাকে। বিয়ের অপেক্ষার বাঁধ ভেঙ্গে গেলে প্রেমিকা রাবেয়া বিয়ের দাবিতে গত রবিবার সকাল থেকে প্রেমিক রবিউলের বাড়িতে অবস্থান করছেন।

এ ব্যাপারে রাবেয়া আক্তার বলেন, গত এক বছর যাবত রবিউলের সাথে আমার সম্পর্ক। আমাকেই বিয়ে করবে বলে কথা দেয় এবং আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন হঠাৎ করে শুনতে পাই, অন্য জায়গায় বিয়ে করার জন্য মেয়ে দেখতেছেন। আমার জীবনের সবকিছু শেষ করে অন্য কাউকে যেন বিয়ে করতে না পারে, তাই রবিউলের বাড়িতে আসছি। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

রাবেয়ার বাবা রোকন সরদার বলেন, স্থানীয় মাতুব্বর সিরাজ সিকদার সমাধান করে দিব বলে কথা দিয়েছে। যে কারনে থানায় গিয়েও ফিরে আসছি। আজ পাঁচ দিন চলে যাচ্ছে কোন সমাধান করছেন না। মনে হচ্ছে বিষয়টি ধাঁমাচাপা দিবে, তাই অপেক্ষা করাচ্ছেন।

রবিউলের মা মোসাঃ খুকি বেগম বলেন, আমার ছেলেকে বিয়ে করাবো বলে পারিবারিক ভাবে রাবেয়াকে দেখতে গিয়েছিলাম। কিন্তু পরে কি ঘটেছে জানিনা।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর