বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) টুনার্মেন্টের শুভ উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বরণে উৎসবের মতো দিনব্যাপী টাঙ্গাইল স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট (অনুর্ধ্ব-১৭) বালক ও বালিকাদের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) বালক ও বালিকা টুনার্মেন্টের শুভ উদ্বোধন করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, ভুঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও জেলা ক্রীড়া অফিসের সাধারণ সম্পাদক নুরে এলাহী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, দিনব্যাপী ফুটবল টুনার্মেন্টে (অনুর্ধ্ব-১৭) বালক বিভাগে ১ম ম্যাচে টাঙ্গাইল সদর ফুটবল একাদশ উপজেলা সিয়ামের দেওয়া একমাত্র গোলে সখিপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে টাঙ্গাইল পৌরসভা ফুটবল একাদশের মধ্যমাঠের কুশলী খেলোয়াড় রিফাত হাসানের দেওয়া ২টি গোলে কালিহাতী উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। দিনের তৃতীয় ম্যাচে ভুঞাপুর উপজেলা এবং মধুপুর উপজেলা ম্যাচ গোলশুন্য ড্র হলে টাইব্রেকারে মধুপুর উপজেলা ফুটবল ৫-৪ গোলে ভুঞাপুর উপজেলাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে এবং বালিকা (অনুর্ধ্ব-১৭) বিভাগে দিনের প্রথম ম্যাচে টাঙ্গাইল সদর বালিকা ফুটবল একদাশ ৬-০ গোলে সখিপুর উপজেলা বালিকা ফুটবল একাদশকে পরাজিত করেছে।
টাঙ্গাইল সদরের পক্ষে সাদিকা হ্যাট্রিকসহ ৩টি, ইতি,সুরমা ও বৃষ্টি ১টি করে গোল করেছে। দিনের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে কালিহাতী উপজেলা ও মধুপুর উপজেলা ফুটবল দল মাঠে অনুপস্থিত থাকায় টাঙ্গাইল পৌরসভা বালিকা ফুটবল ও ভুঞাপুর উপজেলা বালিকা ফুটবল দল ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নিত হয়েছে।
টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা এবং ১টি পৌরসভাসহ মোট ১৩টি দল এই টুনার্মেন্টে অংশগ্রহণ করেছে।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম