সিসিইউ থেকে কেবিনে নেওয়া হল খালেদা জিয়াকে

দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে স্থানান্তর করা হয়েছে কেবিনে।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে তাকে কেবিনে নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক।

এর আগে ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড গুলশানের বাসা ফিরোজায় রেখেই তাকে চিকিৎসা দিতে থাকেন।

বোর্ডের সাথে সার্বক্ষণিক সংযুক্ত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধু ডা. জোবায়দা রহমান। এরপর গত ২৭শে এপ্রিল থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর