জয়পুরহাটে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কেজি পাঁচশ গ্রাম শুকনা গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম রামভদ্রপুর এপি চেঁচড়া এলাকার আব্দুল আজিজের ছেলে জহুরুল ইসলাম(৪০), নীলফামারী জেলার সৈয়দপুরের হাতিখানা ক্যাম্প এলাকার হাসমত আলীর মেয়ে দুলালী(৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ডিবি পুলিশের একটি চৌকশ টিম পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুই জনকে আটক করা হয়। তাৎক্ষনিক তল্লাশী করে এক কেজি পাঁচশ গ্রাম শুকনা গাঁজা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোহাম্মদ ফারুক হোসেন এবং তার সঙ্গীয় অফিসার ফোর্স।

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর