চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা এলাকা থেকে ২টি দেশীয় অস্ত্রসহ মো. সিরাজউদ্দৌল্লাহ (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।

বুধবার রাত উপজেলার শিকলবাহা ওয়াই জংসন এলাকা ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে একটি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলবাহা এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্রসহ সিরাজউদ্দৌল্লাহকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি ও ১ টি সিএনজি জব্দ করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর