জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর ওপর হামলা

জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্বামী ফিরোজ সিকদার ও স্ত্রী মায়ায় বেগম হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে, তার চাচা ও চাচাতো ভাই’সহ সরকারি কলেজের কোষাধ্যক্ষের বিরুদ্ধে।

বুধবার (২ জুন) সকল ১০ টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফিরোজ সিকদার। হামলার শিকার স্বামী মোঃ ফিরোজ সিকদার (৩৭), ঘোষের হাট বাজার সংলগ্ন সিকদার বাড়ির মৃত্যু বজলুর রহমান সিকদার এর ছেলে ও তার স্ত্রী মায়ায় বেগম (৩২)। আহতরা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়- ঘোষের হাট বাজার সংলগ্ন উত্তর ভবানীপুর গ্রামের সিকদার বাড়ির চাচা ও চাচাতো ভাইদের সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ ছিল। বুধবার সকালে বিরোধপূর্ন জমির সীমানা কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

হামলার অভিযোগ পাওয়া গেছে যাদের বিরুদ্ধে তারা হলেন চাচা মাষ্টার সেলিম সিকদার (৫৫) ও হালিম সিকদার (৬০), চাচাতো ভাই আঃ রাজ্জাক সিকদার (৪৫), আরিফ সিকদার (২৬) ও ফারুক সিকদার (৪৫)।

ভুক্তভোগী ফিরোজ সিকদার বার্তা বাজার’কে আজ বৃহস্পতিবার বিকেলে জানান- জমি জমা নিয়ে সমস্যা থাকায় আমার উপর হামলা করে আমার চাচা এবং চাচাতো ভাই’সহ ৪/৫ জন মিলে, পরে আমার স্ত্রী এসে বাঁধা দেওয়ায় তার উপরও হামলা করে।

চাচা মাষ্টার সেলিম সিকদার জানান- আমি মারি নাই। বুধবার সকালে ঘোষের হাট বাজারে জমি মাপার সময় আরিফ ও ফিরোজের মধ্যে সমস্যা হয়েছিল, পরে আরিফ ফিরোজ’কে মার ধর করেছে।

এ ঘটনায় উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার বলেন- এর আগেও ফিরোজ সিকদারের উপর হামলা করে। আমরা এই সব ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান- এ ঘটনা আমি শুনেছি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর