খানাখন্দে বেহাল উপজেলার সদর ইউনিয়নের লোহাগাড়া-শাহপীর সড়ক। সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারীরা।
সরজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের বড় বড় গর্ত হয়ে রয়েছে। বৃষ্টির পর এ-সব গর্তে জমে আছে পানি। বৃষ্টির পর এসব গর্তে জমে আছে পানি।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়, সড়কটি যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত এর সংস্থার প্রয়োজন।
লোহাগাড়া উপজেলার প্রকৌশলী মোহাম্মদ ইফরাদ বিন মুনীর জানান, আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। ইতোমধ্যে সড়কের বেহাল অবস্থার বিষয়ে অবগত হয়েছি। সড়ক সংস্কারের জন্য দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবদুল করিম/বার্তাবাজার/ই.এইচ.এম