মোবাইল ফোনের কলরেট বাড়ছে আরও

২০২১-২২ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এই প্সতাব উপস্থাপন করেন।

এবারের বাজেটে আমদানি করা স্মার্ট ফোনের দাম আরও একদফা বাড়তে পারে। পাশাপাশি মোবাইল সিম ব্যবহারে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে প্রস্তাব দেওয়া হয়েছে ১৫ শতাংশ। করার জন্য। এর ফলে মোবাইলে কথা বলা বার্তা পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়ে যাবে।

পাশপাশি আমদানিকৃত বিলাসী পণ্য যেমন: বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য প্রভৃতিতে নতুন করে শুল্ক আরোপ করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। ফলে এসব পণ্যেরও দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর