আলফাডাঙ্গায় জেলা যুবলীগ নেতৃবৃন্দের আগমনে কর্মীসভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের আগমনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ কর্মীসভার আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ।

সভায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ও খান মো. শাহ্ সুলতান রাহাত।

কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ার, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম ও এস এম জানে আলম জনি।

সভায় জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু জানান, আগামী মাসের ৫ জুলাই আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সবাইকে সাথে নিয়ে সুন্দর ও সফলভাবে সম্মেলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন। এছাড়াও নির্দিষ্ট তারিখের মধ্যে সম্মেলনের আয়োজন করতে ব্যর্থ হলে বর্তমান উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি ভেঙে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর