পদ্মায় জেলের জালে ধরা পড়লো ঢাই মাছ, বিক্রি হলো সাড়ে ২২ হাজারে
একটি সুস্বাদু মাছ ঢাই। কিন্তু সচরাচর এর দেখা মেলে না নদীতে। এবং সহজে ধরা পড়ে না জেলের জালে। বুধবার (২জুন) দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকার পদ্মা নদীতে নুরাল হলদারের জালে ধরা পড়েছে এ ঢাই মাছ।
পড়ে ওই জেলে আজ বৃহস্পতিবার(৩ জুন) মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মন্ডলের আড়তে বিক্রি করতে নিয়ে আসে। এ সময় মাছটি ওজন দিয়ে দেখাযায় মাছটির ওজন ৭ কেজি ৫শত গ্রাম। সে সময় ডাকের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ২ হাজার ৮শত টাকা কেজি দরে ২১ হাজার টাকায় কিনে নেন।।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ঢাই মাছ এখন আর সহজে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর একটি ঢাই মাছ দেখলাম। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি ঢাকায় ৩ হাজার টাকা কেজি দরে সাড়ে ২২ হাজার টাকায় বিক্রি করে দেন।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম