নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, সামুদ্রিক ট্রলার আটক

সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা মাছ শিকার করার দায়ে বঙ্গোপসাগরের মোহনা থেকে এফ ভি মায়ের দোয়া নামক একটি সামুদ্রিক ট্রলার আটক করা হয়েছে।

বৃস্পতিবার (২জুন) উপজেলা মৎস্য প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ট্রলার ও মাছ জব্দ করা হয়।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মৎস্য প্রশাসন এফভি মায়ের দোয়া ট্রলারের ৪০ হাজার টাকা জরিমানা করেন। ট্রলারে থাকা ৭৫ কেজি টাইগার চিংড়ী, কুকুরের জিব নামক মাছ, এবং সামুদ্রিক লইট্রা মাছ
নিলামে ২০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মারুফ হোসেন মিনার বার্তা বাজারকে জানান, গত ২০ মে থেকে বঙ্গোপসাগরে ৬৫ দিনের জন্য সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ। আগামী ২৩ জুলাই পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে।

আরিফ হোসেন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর