অপরিকল্পিত বৈরাণ নদী খনন ও অনিয়মের অভিযোগে মানববন্ধন
টাঙ্গাইলের গোপালপুরে বৈরাণ নদীর অপরিকল্পিত নদী খনন ও অনিয়মের অভিযোগ উঠেছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে পৌর শহরের থানা মোড় চত্বরে মানববন্ধন করেন পৌর এলাকাবাসী।
মানববন্ধনে হারানো ঐতিহ্য ফিরে চাই শ্লোগানে চলমান বৈরাণ নদীর খনন কাজে অনিয়ম তুলে পৌর শহরের উত্তর ও দক্ষিণের মতো শহরাঞ্চলে অংশে সমানভাবে খনন কাজ হচ্ছে না বলে দাবি করে প্রকৃত ম্যাপ অনুযায়ী বৈরাণ নদী খননের দাবি করেন স্থানীয়রা।
অনিয়মের প্রতিবাদ মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন, গোপালপুর পৌর শহরাঞ্চলের অংশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরু খালের নদী খনন কাজ করছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অপরিকল্পিত ও অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে বৈরাণ নদীর প্রকৃত অংশ খনন কাজ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেনবক্তারা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর নবী (সোহাগ), পৌরবাসীর পক্ষে হাবিব, সুজন, আতিকুর রহমান সুজন, মুকুল প্রমুখ।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম