স্কুলছাত্রকে বলৎকার করে সেই দৃশ্য ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ২

ফরিদপুরের মধুখালীতে ৪র্থ শ্রেণির এক ছাত্রকে (১০) বলৎকার করে সেই দৃশ্য মোবাইলে ধারণ করে বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

আটককৃত ওই দুই যুবকের নাম মো. অনিক মোল্যা (২০) ও আবু জদ্দার মোল্যা (১৯)। তাদের বাড়ী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।

গতকাল বুধবার বিকালে বলৎকারের শিকার শিশুটির পিতা থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের আটক করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বলৎকারের শিকার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ওই ছাত্রটি গত সোমবার (৩১ মে) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার সময় গ্রামের বাজার থেকে বাজার নিয়ে বাড়ী ফেরার পথে অনিক ও আবু জদ্দার নামে দুই বখাটে যুবক শিশুটিকে রাস্তার পাশের কামরুল খানের মেহগনি বাগানের মধ্যে নিয়ে হাতা-পা বেঁধে বলৎকার করে তা মোবাইলে ধারণ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়। পরের দিন মঙ্গলবার (১ জুন) তাকে অসুস্থ্য অবস্থায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে বলৎকারের শিকার শিশুটির পিতা গতকাল বুধবার থানায় অভিযুক্ত যুবকদের নামে অভিযোগ দিলে গতকালই তাদেরকে মধুখালী থানা পুলিশ আটক করে।

মধুখালী থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েই আমরা অভিযুক্ত দুই যুবককে আটক করেছি।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর