২০২১-২২ অর্থ বছরের জন্য দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট।
এবারের বাজেটে এসি, কার, রেফ্রিজারেটর, ফ্রিজার, মোবাইল ও মোটর ভেহিক্যালের ভ্যাট অব্যাহতি সুবিধা বর্ধিত করা হয়েছে। যার ফলে এসব পণ্যের দাম প্রায় অপরিবর্তিত থাকছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী জানান, দেশীয় শিল্প বিকাশে চলমান গতিশীলতা নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে এসব খাতে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখাসহ প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করা হয়েছে।
এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
বার্তাবাজার/নব