সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনার দায়ে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি নির্দেশনা অমান্য করে মনি মুকুর কিন্ডার গার্টেন পরিচালনা করায় জরিমানা ও অঙ্গীকার নামা নিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩ জুন) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মনি মুকুর কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খোন্দকার রফিকুদ্দৌলা বাবলু ইতিপুর্বে কিন্ডার গার্টেন করোনাকালীন সময়ে চালু রাখবেনা বলে মুচলিকা প্রদান করেন।

এরপরও সরকারী নির্দেশ অমান্য করার দায়ে তাকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করাসহ ৩শত টাকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছেন। অভিযানকালে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর