যেসব পণ্যের দাম বাড়বে

দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট হিসেবে ২০২১-২২ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।

এর ফলে মদ, সিগারেট, গুল, জর্দা, বিদেশি ফল, জুস, কিচেন ওয়্যার, স্যানিটারি টেবিলওয়্যার, প্রসাধনী, বিদেশি টাইলস এসব পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট।

মদ-বিয়ার, ফল আমদানিতে অন্যান্য শুল্কের সঙ্গে ৫ শতাংশ অগ্রিম কর দিতে হয়। নতুন বাজেটে তা বাড়িয়ে ২০ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে। প্রসাধনী, সিগারেট, গুল, জর্দা, জুস, বিদেশি টাইলসের ওপর বাড়তি সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে এই সকল পণ্যের দাম বেড়ে যেতে পারে।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর