প্রতারণা করে নেয়া বয়স্ক ভাতার টাকা ফেরত দিলেন কিশোর

বগুড়ার শেরপুরের শেরুয়া গ্রামে বয়স্ক ভাতাভোগী মকবুল হোসেন তকবেলের মোবাইল থেকে ৩ হাজার টাকা ইনছান আলী(১৭) নামের এক কিশোর প্রতারণা করে নিজের মোবাইলে নেওয়ার ঘটনায় (২৯ মে) শনিবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশ ও সমাজসেবা অফিসের প্রচেষ্টায় ৩ জুন বৃহস্পতিবার বেলা ৩ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে ফেরত দিলেন ওই কিশোর।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের মৃত পরসুল্লাহ শেখের ছেলে বয়স্ক ভাতাভোগী শতবর্ষি মকবুল হোসেন তকবেলের মোবাইলে (০১৭৮০ ৪৬৮৬০২) জিটুপি পদ্ধতিতে ৬ মাসের ৩ হাজার টাকা প্রদান করেন সরকার। সেই টাকা প্রতারণার মাধ্যম্যে সুঘাট ইউনিয়নের সাতাড়া গ্রামের মো. ইসহাকের ছেলে আনছান আলী তার মোবাইলে সেন্ড মানি করে নেয়। এ ঘটনায় ২৯ মে শনিবার শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন ভাতাভোগি মকবুল হোসেন তকবেল।

মামলার প্রেক্ষিতে শেরপুর থানার এসআই তন্ময় বর্মন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুল হকের আপ্রান চেষ্টায় ৩ জুন বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপস্থিত হয়ে সেই টাকা ফেরত দেন প্রাতরক। এ সময় উপস্থিত ছিলেন, সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সাঈদ, সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মাদ মিন্টুসহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুল হক ও শেরপুর থানার এসআই তন্ময় বর্মন বলেন, অসহায় বয়স্ক মানুষের ভাতার টাকা ফেরত দিতে পেরে খুব ভাল লাগছে।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর