এবারের বাজেটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মেডিকেল যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট হিসেবে ২০২১-২২ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে ঘাটতি আছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। বাজেট প্রতাবটি ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রীসভায়।
এদিকে বাজেট প্রস্তাবের আগেই দেশের বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে বিড়ি-সিগারেটসহ নানান তামাকজাত দ্রব্যের।
বার্তা বাজার/এসজে