বগুড়ায় দলীয় কর্মসূচি পালনকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা ছাত্রদল শহরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করলে ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ি দুপুরে জেলা ছাত্রদল সার্কিট হাউস রোড দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নওয়াব বাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে। এসময় ব্যানারের সামনে দাড়ানো নিয়ে সিনিয়র নেতার সঙ্গে জুনিয়র গ্রুপের বিরোধ বাধে। জুনিয়র গ্রুপের এক কর্মী জেলা ছাত্রদলের এক সহসভাপতিকে ধাক্কা দিলে ঘটনার সুত্রপাত হয়। এসময় ধাক্কাধাক্কা থেকে হাতাহাতি শুরু হয়।
এতে জুনিয়রদের হাতে আলমগীর নামে এক নেতা প্রহৃত হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। পরে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এসময় পুলিশও ঘটনাস্থলে যায়। বড় ধরনের সংঘষের আশংকায় জেলা নেতৃবৃন্দ কর্মসুচী তাৎক্ষনিক সমাপ্ত করেন।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে।পরে দুই পক্ষের সঙ্গে বসে সমস্যা সমাধান করা হয়েছে।
খালিদ হাসান/বার্তাবাজার/পি