কেরানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ৩

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার আনুমানিক রাত আটটার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের কাওতাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক তিন বন্ধু নিলয়, জীবন ও সুমনকে আটক করেছে পুলিশ।

নিহত যুবক কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মোঃ জালাল উদ্দিন এর ছেলে হিমেল (৩৫)।

জানা গেছে, মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নিলয়, জীবন, সুমনসহ আরো কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জেড়ে হিমেলকে একা পেয়ে কাউটাইল মেইন রোডের পলাশ মেম্বারের বাড়ির সামনে এলোপাথারী লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে, এতে হিমেল গুরুতর আহত হলে তাকে মিটফোর্ঢ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির বার্তা বাজারকে জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম দরজা ভেঙ্গে ঘটনার সাথে জড়িত ৩জন আসামীকে গ্রেফতার করে।

আটক তিন আসামির মধ্যে আমিনুল ইসলাম সুমন (৪১) ও শরীফ আহমেদের বাড়ী কাওটাই পুর্ব পাড়া গ্রামে, অপর আসামি প্রবীনের বাড়ী নারায়ণগঞ্জের ফতুল্লায়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর