ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আন্দোলন করছে। এবার তারা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে নীলক্ষেত মোড়ে তারা নতুন কর্মসুচির ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
তাদের নতুন কর্মসূচিতে উল্লেখযোগ্য হচ্ছে- আগামী ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান করা। এছাড়া তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেন।
এর আগে মঙ্গলবার (২৯ মে) সকালে নীলক্ষেত মোড়েই হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সাধারণ ছুটির আওতায় রয়েছে কওমি ব্যতীত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ধাপে ধাপে এই ছুটি বাড়িয়ে এখন পর্যন্ত খোলা সম্ভব হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। করোনাকালে প্রায় সবকিছু খুলে দেওয়া হলেও শিক্ষা প্রতিশঠান না খোলায় শিক্ষার্থীদের মাঝে দেখ দিয়েছে বিরূপ প্রতিক্রিয়ার।
বার্তা বাজার/এসজে