ধোবাউড়ায় প্রতিপক্ষের হামলায় বাড়ি ছাড়া লোকজন

ময়মনসিংহের ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা করে রাম দা দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাড়ির লোকজন।

উপজেলার বাঘবেড় ইউনিয়নের সানন্দখিলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সানন্দখিলা গ্রামের আব্দুল হকের সাথে জমিসংক্রান্ত বিষয়ে একই গ্রামের মনসুর আলী ও ছফর আলীর সাথে দ্বন্দ চলে আসছে। তারই জের ধরে আজ বুধবার বিকালে মনসুর আলী ও ছফর আলী তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র রাম দা দিয়ে বসতবাড়িতে কুপিয়েছে। এসময় প্রাণভয়ে পালিয়ে যান আঃ হক, সবুজ, মিরাশ, মোফাজ্জলসহ আরো অনেকে।

বর্তমানে প্রতিপক্ষ মনসুর আলী গংদের ভয়ে বাড়িতে যেতে পারছেন না তারা। এ ঘটনায় বুধবার রাতে আঃ হক বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তুচ্চ ঘটনা নিয়ে এর পূর্বেও কয়েকজনকে কুপিয়ে গুরত্বর জখম করার মামলা চলমান রয়েছে।এলাকাবাসী অভিযুক্তদের বিচার দাবি করেন।

এ ঘটনায় বাঘবেড় ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনগত সহায়তার নেওয়ার।

এ ব্যাপারে বাঘবেড় ইউনিয়ন বিটের দায়িত্বে থাকা ধোবাউড়া থানার এসআই সানজিদ হাসান জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করা হবে।

আনিসুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর