আখাউড়ায় মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা মোগড়া ইউনিয়ন পরিষদের সদস্য ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনিরুল হক (মনু)।

তিনি বলেন, একটি কু-চক্র মহল আমার বিরুদ্ধে বানোয়াট মিথ্যা অভিযোগ করে আমার মানহানি করার চেষ্টা চালাচ্ছেন।

আজ ৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা মোগড়া বাজারে তার বসত ঘরে এই প্রতিবাদ জানান তিনি।

এই সময় তিনি বলেন, আমি ২০০১ সাল থেকে মোগড়া ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি জনগনের পাশে থেকে সবসময় সেবা করে যাচ্ছি, কিন্তু আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনকে সামনে রেখে একটি কু-চক্র মহল আমার বিপক্ষের কিছু লোক বানোয়াট মিথ্যা অভিযোগ করে আমার সম্মান হানীর চেস্টা চালচ্ছেন। তারা অভিযোগ করে বলেন আমি মানুষের বয়স্ক ভাতা থেকে ১ হাজার টাকা করে রেখে দিচ্ছি,আসলে এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে সমাজের চোখে ছোট করার জন্য তারা এই সব কাজ গুলা করে যাচ্ছেন। আমি এই সব অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের দাবি জানচ্ছি। আমি যদি কোন অপরাধ করে থাকি তাহলে যেন তদন্তের মাধ্যমে আমাকেও বিচারের আওতায় আনা হয়।

এই বিষয়ে বয়স্কভাতা সুবিধা ভোগীদের কাছে জানতে চাইলে তারা বলেন, মোগড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী শাহ আলম সহ কয়েকজন লোক ভয়ভীতি দেখিয়ে ও চাপ প্রোয়োগ করে আমাদের মুখ থেকে এই সব কথা বলিয়েছেন। মনু মেম্বার আমাদের কাছে থেকে কোন টাকা পয়সা নেয়নি।

শাহ আলমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এই রকম কোন কাজ করি নাই।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর