এক সপ্তাহের জন্য সাতক্ষীরা জেলা পুরোপুরি লকডাউন

মহামারি করোনার সংক্রমণ ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের জন্য সাতক্ষীরা জেলাকে পুরোপুরি লকডাউনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুন) সকাল ৬টা থেকে এই লকডাউন কার্যকর করা হবে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

নিজ কারযালয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল লকডাউনের ঘোষণা দিয়ে জানান, আগামী শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত গোটা জেলা সাত দিনের কঠোর লকডাউন থাকবে। শনিবার থেকে আগামী ৭ দিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, তবে এ সময়ে জরুরি পরিসেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।

পরিবহন খাত সম্পর্কে তিনি জানান, কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এছাড়া শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।

এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনের প্রবেশ ও বাহির রোধে আরও কঠোর দৃষ্টি রাখা হবে বলেও তিনি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর