সাতক্ষীরা জেলার পারুলিয়া ইউনিয়নের অন্তগর্ত মদিনা মসজিদের দান বক্সের তালা ভেঙে টাকা চুরির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে আসা মুসল্লীরা বিষয়টি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে দেখা যায় দান বক্সর তালা ভেঙে মানুষের দান করা অর্থ নিয়ে গেছে চোর। এতে মানুষের মনে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে চোরের প্রতি।
এদিকে মসজিদের ইমাম ফজলুল হক আমিনী জানান, পারুলিয়া পূর্বপাড়া মদিনা মসজিদটি মানুষের সহযোগীতায় ধীরে ধীরে সুন্দরের রূপ নিচ্ছে। এলাকার মানুষ আগের থেকে এখন মসজিদে এসে নামাজ আদায় করছে। কিন্তু গত বুধবার রাতে নামাজ পড়ে সবাই চলে যাওয়ার পরে কে বা কারা মসজিদের দান বক্সের তালা ভেঙে সব টাকা নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে কমিটিকে জানানো হয়েছে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি