চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার নতুন তেতুলিয়া বটতলা এলাকা থেকে অবৈধভাবে ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নারায়নগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া গ্রামের মৃত সামসুল শেখ এর মেয়ে মিম আক্তার (২০) ও খুলনার দিঘলিয়া উপজেলার গাজির হাট মহিশদিয়া গ্রামের মৃত হানিফ সরকারের মেয়ে রহিমা খাতুন (২২)। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোমিন (৪৫) কে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অবৈধভাবে ভারত থেকে ২ নারী বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ২ নারীসহ মোট ৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/পি