কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই কিশোর ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রানা মিয়া(১৬)।সে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে।
বুধবার (২ জুন) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মৃত রানা মিয়া আগে থেকেই তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোনের বায়না ধরে আসছিল। তবে দরিদ্র কৃষক পিতা জমির ফসল তুলে তা বিক্রি করে ফোন কিনে দিতে চেয়েছিল। কিন্তু নিহত ওই কিশোর বুধবার (২ জুন) বিকেলেও তার পিতার কাছে আবারও ফোনের বায়না ধরে। কৃষক পিতা নাসির উদ্দিন আগামী বুধবার ছেলেকে ফোন কিনে দিতে চেয়ে বাজারে চলে যান। পরে অভিমানে রাতে ওই কিশোর তার শয়ন কক্ষের ধর্ণায় রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে তার মামা শফিকুল এসে ভাগনেকে ডাকতে শুরু করেন।
ভাগনের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা বন্ধ থাকায় পেছনের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের ধর্ণায় রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার রায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ওই কিশোরের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি