কেন্দ্রীয় সভাপতির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবির টিএসসি মোড়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের গোডাউন রোড এলাকা মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ রাজুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণতন্ত্র নেই বলেই দেশে আজ বাক স্বাধীনতা নেই। ছাত্রদল নেতা খোকনসহ নেতাকর্মীদের ওপর হামলা ন্যাক্কারজনক। এ হামলার প্রতিবাদ জানান তারা।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর